অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ফাতেমা খানম কলেজে সিরাতুন্নবী উৎসব ও প্রতিযোগিতায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৩৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার সেরা বিদ্যাপিঠ ফাতেমা খানম কলেজের আয়োজনে সপ্তাহব্যাপী  বার্ষিক সিরাতুন্নবী উৎসবে হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার   বিজয়ী শিক্ষার্থীতের মধ্যে  পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। প্রতিযোগিতা ও মাহফিল অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। একই সঙ্গে মহানবীর জীবন ও আদর্শ তুলে ধরে  আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন  প্রধান আলোচক ইসলামি চিন্তাবিদ মোঃ হাবিবুর রহমান আল-জাযীরা।
সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন  ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নাছির আহমেদ,  সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. রুহুল আমিন জাহাঙ্গীর,  সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম,  ইলিশা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মোজাহারুল ইসলাম,  নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের  উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মোঃ সফিকুল ইসলাম,  অনুষ্ঠানের আহŸায়ক মোঃ আব্দুস সাত্তার,  সিনিয়র কলেজ শিক্ষক আবুল বাশার,  সহকারী অধ্যপক মোঃ জহিরুল ইসলাম । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  সহকারী অধ্যাপক অমিতাভ রায় অপু, প্রভাষক ড. মিজানুর রহমান ও শেখ ফরিদ । ইসলামী সংগীত পরিবেশন করেন  কলেজ শিক্ষক রেহানা ফেরদৌস । কোরআন তেলওয়াত, নাতে রাসূল, হামদে বারি-তায়ালা , উপস্থিত বক্তৃতা, ও কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত বিজয়ীরা হলেন একাদশ শ্রেনির ফাইরুজ মাইশা, সুমািইয়া আক্তার, আশরাফুল ইসলাম, মোঃ হাসনাইন। দ্বিতীয় পুরস্কারপ্রাপ্তরা হলেন, নুসরাত জাহান, মোঃ আলম, সাদিয়া বেগম, ফাইরুজ মাইশা, সুমাইয়া আক্তার । তৃতীয় পুরস্কারপ্রাপ্তরা হলেন, সুমাইয়া আক্তার কারিনা, একরামুননেছা ঋতু, মোঃ আলম,  সাবিহা আক্তার ঐশি, দ্বাদশ শ্রেনির মোঃ আলম  ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...