অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯

remove_red_eye

৩৩৭

প্রেস বিজ্ঞপ্তি : ভোলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল- এর দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সংবর্ধনা অনুষ্ঠানে নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনর সভাপতিত্বে  আমন্ত্রিত অতিথি ছিলেন মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম। পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে প্রথমেই মৃত্যু শিক্ষকদের জন্য দোয়া পরিচালনা করেন মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন। এর পরে বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষক প্রতিনিধিগণ সংবর্ধতি প্রধান শিক্ষকগনকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ। এরপর সংবর্ধিত প্রধান শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ শাহাবুদ্দীন, অধ্যক্ষ, চরগুমানী স্কুল এন্ড কলেজ, আবদুর রহমান, প্রধান শিক্ষক, ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাহানুর বেগম, প্রধান শিক্ষক, মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ ইসমাইল, প্রধান শিক্ষক, ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, আবদুর রাজ্জাক, প্রধান শিক্ষক, খড়কী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, দিলীপ কুমার হালদার, প্রধান শিক্ষক, শতদশকাঠী সতীল²ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবি আবদুল্লাহ, প্রধান শিক্ষক, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, এম. ডি মোস্তাফিজুর রহমান, চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়, মোঃ রিয়াজ উদ্দিন, প্রধান শিক্ষক, তৈয়বা খাতুন মডেল একাডেমী, আঃ সহিদ তালুকদার, প্রধান শিক্ষক, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয় এবং সংগঠনের পক্ষ থেকে মোঃ ইউনুছ শরীফ, শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সংবর্ধিত মোট ১৯ জন প্রধান শিক্ষকের মধ্যে অন্যন্যরা হলেন ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান, চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম জুয়েল, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব এবং মরহুম হাবিবুর রহমান, গাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন রনি ও মোর্শেদ আলম নোমান এবং ওবায়েদুল বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন। সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা স্মারক উপহার দিয়ে অনুষ্ঠানটির প্রথমপর্ব শেষ হয়। দ্বিতীয়পর্বে সংগঠনটির নির্বচন পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মোঃ জামাল হোসেন, সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ শরীফ, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। উল্লেখ্য চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ ৮ম বারের মতো পরপর সম্পাদক নির্বাচিত হন।





ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...