অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:২২

remove_red_eye

৩৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভারতের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি ও বিজেপি নেতা নিতেষ নারায়ণের সমর্থনের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে শহরের হাটখোলা মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে হাটখোলা মসজিদ চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মিডিয়া ও প্রচার সম্পাদক ইউসুফ মালিক, কেন্দ্রীয় শূরা সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা শুয়াইব আহমেদ ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের প্রকাশনা সম্পাদক ইয়াসিন ঢালী, সদর থানা সভাপতি হোসাইন মোহাম্মদ শাহিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগীরি মহারাজের ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান আমরা মেনে নেবো না। অতিদ্রæত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। মহানবীর অপমান দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।
সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। নবীজির অপমানে আমরা এক চুলও ছাড় দেবো না। বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্র করা হয়েছে। সেই থেকেও আমরা মুক্তি চাই।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...