মো: ইয়ামিন
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩১
৩৩৪
মোঃ ইয়ামিন : ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন ওরফে ইসমাইল (৩২) এবং মোঃ বাদশা মিয়া (৩৯) কে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। কোস্ট গার্ড দক্ষিণ জোন এর মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকা হতে রাত সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় ১০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন ওরফে ইসমাইল (৩২) এবং মোঃ বাদশা মিয়া (৩৯) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় ভোলা জেলার সদর উপজেলাধীন রাজাপুর এলাকার বাসিন্দা আছমত আলী এবং লক্ষীপুর জেলার সদর উপজেলাধীন সোনাপুর গ্রামের বাসিন্দা লেদু মিয়ার ছেলে। জব্দকৃত ইয়াবা এবং মাদক ব্যবসায়ীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত