বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৯
৩৪৭
উপদেষ্টাদের নামে চাঁদা, অবৈধ সুবিধা আদায় ও কাউকে হুমকির অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে তিনি বলেছেন, কেউ এ ধরনের কাজ করলে তাদের পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন।
এগুলোর সত্যতা মিললে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে আইন উপদেষ্টা এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছে ও অনেকেই ছবি তুলেছে। এখন আমাকে অনেকেই জানিয়েছেন, এ ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করছেন। আমি এগুলো শুনেছি, সত্য মিথ্যা কি না আমি জানি না। আমি এগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছি।
তিনি বলেন, কোনো অবস্থাতে আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করবো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বা আমার সরকারের কেউ কোনো রকমের অবৈধ কাজকে প্রশ্রয় দেবে না।
এ সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করেছেন তাদের কঠোর হুঁশিয়ারি জানিয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় করবেন না। আমাদের কারোর নাম ব্যবহার করবেন না। আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনো রকমের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন। এ ধরনের কিছু জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত