অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:০২

remove_red_eye

২৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এ কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার সভাপতি সজল চন্দ্র শীল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক (ভারপ্রাপ্ত)  হাসান মিজানুর রহমান মিঠু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এজাজুল হক, উপজেলা একাডেমীক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন, জেলা স্কাউটস কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ, নাহিদ মোরশেদা মিশু এএলটি। জেলা স্কাউট লিডার মোঃ মনিরুল ইসলাম এলটির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসার সম্মানিত কাউন্সিলর বৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কামরুল হাসান, শাহ মোহাম্মদ ফরিদ, মাওলানা মোঃ হারুন, মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ। উৎসব মুখর পরিবেশে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩ শতাধিক কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য একটি কমিটি গঠিত হয়।
এতে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল পদাধিকার বলে সভাপতি, কমিশনার হিসেবে বাঘার হাওলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক, সম্পাদক হিসেবে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ হিসেবে দক্ষিণ রুহিতা এ রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার কালিমুল্লাহকে মনোনিত করা হয়েছে। পূর্নাঙ্গ উপজেলা নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে অত্র উপজেলার স্কাউটিং কার্যক্রম বেগবান করে শিক্ষার্থীদেরকে আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।এবং খুব শীঘ্রই ভোলা সদর উপজেলাকে স্কাউটস উপজেলা হিসেবে দেখতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্রশীল।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...