অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিজেপি নেতা আবদুল জলিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩০

remove_red_eye

৩২৪



বাংলার কণ্ঠ ডেস্ক : শেখ হাসিনার সরকারে পতনের পর প্রবাসে থেকে ভোলায় আসলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা সদর উপজেলার সভাপতি আব্দুল জলিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লঞ্চযোগে ইলিশা ঘাটে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নেন। এসময় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। নেতাকর্মীরা ¯েøাগানে ¯েøাগানে মুখরিত করে রাখেন পুরো ঘাট এলাকা। এর আগে তার আগমনের খবরে সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চঘাটে দলের নেতাকর্মী জমায়েত হন।
পরে তাকে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে ভোলা জেলা বিজেপির কার্যালয়ে নিয়ে আসেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সদর উপজেলা বিজেপি সভাপতি আবদুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিজেপির সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার, সদর উপজেলা বিজেপি নেতা জাহাঙ্গীর মোল্লা, দপ্তর সম্পাদক সালাহউদ্দিন সর্দার, লোকমান ফরাজী, ডা: মেহেদী হাসান কামাল সর্দার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান হাওলাদার, জেলা যুব সংহতির আহŸায়ক নুরে আলম সিদ্দিকী টিটু, যুগ্ম আহŸায়ক মাইনুল মিজি, কামাল উদ্দিন সর্দার, আবু তাহের, মোঃ হোসেন সিকদার, মাহিদুর রহমান শুভ, জেলা স্বেচ্ছাসেবক পার্টি যুগ্ম আহŸায়ক আফসার উদ্দিন, সামসুল আলম, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহŸায়ক আনোয়ার হোসাইন পাটোয়ারী, রুবি সিকদার, মো: স্বপন মিজি, কামরুল ইসলাম কাইয়ূম, উপজেলা ছাত্রসমাজের যুগ্ম আহŸায়ক হাশেম, মাসুম মিজি, শাহরিয়ার শাকিল, মো: রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতা আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে এসেছিল। এই স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পতনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধসহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ এই শহীদেরকে জান্নাতবাসী করুন। এই আন্দোলনে যারা গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রæত সুস্থতা কামনা করছি। আর এই আন্দোলনের যারা শরীক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের হাতকে আরো শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদেরকে দলের প্রয়োজনে আরো নিবেদিত হয়ে কাজ করতে হবে। আন্দালিব রহমান পার্থকে আগামী নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। এখন বিজেপির মূল লক্ষ্য সকলে মিলে একটি সুশৃংখল রাষ্ট্র গঠন করা। দল মতনির্বিশেষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।






সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...