বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৫
৩২৭
সাইবার সিকিউরিটি আইন প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইন দ্রুত সংশোধন বা রিফর্ম করা হবে। এই আইন একেবারে বাদ দেওয়া যাবে না। স্পিচ অফেন্স বাদ দেবো কিন্তু কম্পিউটার অফেন্সিভ কাজ বাদ দেওয়া যাবে না। কোনো কম্পিউটার হ্যাক করে কারও মানহানি করলে এটা বাদ দেওয়া যায় না।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এনজিওবিষয়ক ব্যুরোতে ‘স্বচ্ছতা ও জবাবদিহি সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার: এনজিওদের সহায়ক ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার। বিগত স্বৈরাচার সরকার গণবিরোধী যে আইন করেছে তা বাদ দেওয়া হবে।
আওয়ামী সরকারের সমালোচনা করে এই উপদেষ্টা বলেন, স্বৈরাচার এরশাদ নয় বছরে ৩১ জন মানুষকে হত্যা করেছিল এটা আমরা সমর্থন করি না। স্বৈরাচার হাসিনা খুনি সরকার মাত্র দুই সপ্তাহে এক হাজার মানুষকে হত্যা করেছে।
তথ্য অধিকার আইন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আগে মানুষ গুম ও খুন করা হয়েছে কিন্তু কোনো তথ্য পায়নি। তথ্য জানার অধিকার সবার থাকতে হবে।
তিনি আরও বলেন, আমি এখন সরকারে আছি আবারও আপনাদের সঙ্গে কাজ করবো। আমাদের সবাইকে এক হতে হবে। আমাদের খারাপ সময় আসতে পারে এজন্য এক হতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক মো. আনোয়ার হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইসোশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. অনন্য রায়হান।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত