অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

‘ক্লিন এয়ার’ প্রকল্পে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:০৬

remove_red_eye

৩৫১

বাংলাদেশের ক্লিন এয়ার প্রকল্পে বিশ্ব ব্যাংক ৩০ কোটি ডলার ঋণ দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এবং বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সঙ্গে বৈঠক শেষে এ প্রকল্প নিয়ে কথা বলেন রিজওয়ানা।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা এবং ঢাকার খাল পুনরুদ্ধারের জন্য উপদেষ্টা বৈঠকে বিশ্ব ব্যাংককে একটি ‘নীল নেটওয়ার্ক’ তৈরি করার আহ্বান জানান।

তিনি লস অ্যান্ড ড্যামেজ তহবিলে সহায়তার পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে সহায়তা চান।

পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুর গুণমান ব্যবস্থাপনা আরও জোরদার করা এবং দেশের প্রধান খাতগুলো থেকে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের বাস্তবায়ন হবে বিশ্ব ব্যাংকের অর্থায়নে (আইডিএ ক্রেডিট)। একইসঙ্গে ‘ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ পরিকল্পনার অংশ হিসেবে ‘ক্লিন কুকিং’ উদ্যোগের জন্য আলাদা সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে সমন্বিত পদ্ধতির ওপর জোর দেন তিনি।  

এ সময় মার্টিন রেইজার ‘প্রগতিশীল পরিবেশ নীতি বাস্তবায়নে’ বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ প্রচেষ্টাকে বৈশ্বিক সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বিশ্ব ব্যাংকের সমর্থনের প্রতিশ্রুতি দেন।

আবদৌলায়ে সেক দীর্ঘমেয়াদি টেকসই লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং কৌশলগত বিনিয়োগের গুরুত্ব নিয়ে কথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জন্য ‘একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করার’ পারস্পরিক লক্ষ্য নিয়ে পরিবেশগত শাসন, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পানিসম্পদ ব্যবস্থাপনার বিষয়ে গভীর সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে উভয় পক্ষের আলোচনার সমাপ্তি ঘটে।

পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...