বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ রাত ১০:১১
৩২৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : " প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অংগীকার" এই পতিপাদ্য বিষয় কে সামনে রেখে ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মো আজাদ জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু।
শিশু প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমি, ভোলার আবৃত্তি প্রশিক্ষণার্থী তাহমিদ হোসেন আরাফ,তাসমিয়া মেহজাবিন অধরা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ভোলা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচি শেষে আগামী ৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ^ শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৪।
এসময় জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে। সে ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সরকার শিশুদের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তাই শিশুদের সামনে আমাদের আচরণ সংযত রেখে তাদের অগ্রাধিকার দিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। পরে শিশুদের অংশ গ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক