অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় হাসপাতালে নার্সদের কর্মবিরতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

৩৫৪

                    রোগীদের ভোগান্তি চরমে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নার্সিং ইনস্টিটিউটের ডিজিসহ সকল ক্যাডারদের প্রত্যাহারের দাবিতে ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ ৭টি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ করে সকাল থেকে চলে নার্সদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি এবং আগামীকাল বুধবারও চিকিৎসা সেবা বন্ধ করে দুপুর ২টা পর্যন্ত চলবে কর্মবিরতি চলবে। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি পালিত হয়।  এদিকে জেলার ৭টি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি পালন করায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর স্বজনরা বলেন,এমনিতেই ভোলা সদর হাসপাতালে চিকিৎসক সংকট। দিনে একবার ডাক্তারের দেখা পাওয়া অনেকটা দুস্কর।তার উপরে নার্সরা এভাবে কর্মবিরতি পালন করলে হাসপাতালে ভর্তি হওয়া সাধারন রোগীরা চিকিৎসা নিতে এসে আরো অসুস্থ হয়ে পরবে। রুগীদের সেবার কথা চিন্তা করে নার্সদের দাবি মেনে নেওয়ার আহবান জানান রোগীরা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত  ভোলা  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের এ কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকালও এই কর্মসূচি চলবে।  
এদিকে কর্মবিরতি চললেও জরুরী সেবা দেয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। কর্মসূচি থেকে একই দাবিতে আগামীকাল ৫ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।
এ সময় এসময় উপস্থিত ছিলেন- ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ইনচার্জ নন্দারানী দাশ,ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ
নার্সিং ইন্সট্রাক্টর আফজাল হোসেন,ভোলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সদস্য নাছিমা আক্তার, সিনিয়র নার্স নাছিমা বেগম সহ ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরাসহ সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।  





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...