অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা ইয়াবা সহ আটক-৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৪৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদুল ও ৪ সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকায় অভিযান চালিয়ে এ সকল মাদকদ্রব্য উদ্ধার  ও মাদকব্যবসায়ীদের আটক করা হয়।
পরে রাত ১২টার দিকে ভোলা সদরে যোগীরঘোল সংলগ্ন বাংলাদেশ নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নৌবাহিনী লেঃ মুফতাদি উল ইসলাম সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী,পুলিশ ও র‍্যাব এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।এসময় পুলিশের তালিকা ভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদুলের গোপন আস্তানা তল্লাশি চালিয়ে ১৮৭ বোতল ফেনসিডিল, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ হাজার ৮০  টাকা, ১ টি রাম দা,৬ টি মোবাইল সহ ৫ জন কে আটক করা হয়েছে।
তিনি আরো জানান,আটককৃত মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ীদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে ।আটককৃত আসামী শহীদুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...