অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইলিশের নিরাপদ প্রজনন বাস্তবায়নে জনসচেতনতাসভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫০

remove_red_eye

৪১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাধারণ মৎসজীবী জেলে ও আড়ৎদার দের  উদ্দেশ্যে ভোলা সদর উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান    বলেছেন, ইলিশের প্রধান প্রজণন মৌসুমে আপনারা দয়া করে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন। 
ইলিশ আমাদের জাতীয় সম্পদ,ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হব। প্রজণন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এসময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায় তাহলে ইলিশের উৎপাদন কয়েক গুন বেড়ে যাবে।
 
আজ শনিবার (৫ অক্টোবর) বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুরের মিঝি বাজার মৎসঘাটে উপজেলা মৎস অধিদপ্তরে আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, প্রজণনের প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজণন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ নিষিদ্ধ থাকবে। আপনারা এ কদিন ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। তাহলেই আমাদের ইলিশ উৎপাদন কয়েকগুন বেড়ে যাবে।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রবিউল ইসলাম,  সহকারী মৎস অফিসার মাহবুবুল আলম শুভ। স্থানীয় মৎসজীবি জেলে ও মৎস ব্যাবসায়ী,আড়ৎদারগন উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য যে সদর উপজেলার ১১ টি নদী নিকটতম ইউনিয়নে এ বিশেষ জনসচেতনতা সভা আনুষ্ঠানিক ভাবে  অনুষ্ঠিত করবে মৎস্য বিভাগ। পাশাপাশি প্রতিটি মাছঘাট, হাট বাজার,এবং মসজিদে মসজিদে সচেতনতা এবং  আইন অমান্য করা হলে প্রচলিত দন্ড বিধি প্রচার প্রচারণা চলমান রয়েছে, এবং এ প্রচারণা আগামী ১২ই অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...