অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০ শিক্ষককে সম্মাননা দিলেন ব-দ্বীপ ফোরাম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৪৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে দি প্যাপিলন হোটেলে কনফারেন্স রুমে ব-দ্বীপ ফোরাম এর আয়োজনে ১০ গুনি শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মাননা স্বারক তুলে দেন ভোলা জেলা প্রশাসক  আজাদ জাহান ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। 
দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব  মুহাম্মাদ  শওকাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য  রাখেন ব-দ্বীপ ফোরামের আহবায়ক মশিউর রহমান রুপক,সদস্য সচিব নাকিবুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোশারেফ অমি।অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব-দ্বীপ ফোরামের
সদস্য  নাজিমুল ইসলাম চৌধুরী। 
এসময় সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম,বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম কায়েদ। 
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার দশজন শিক্ষককে  গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তাদের প্রত্যেকের হাতে একটি করে সম্মাননা স্বারক  তুলে দেওয়া হয়।
ব-দ্বীপ ফোরাম শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম,চরনোয়াবাদ মুসলিম  মাধ্যমিক বিদ্যালয়ের  প্রাক্তন প্রধান শিক্ষক আবু তাহের,মাছুমা খানম বালিকা মাধ্যমিক  বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক  এবিএম শামসুল হুদা,দৌলতখান চরপাতা মাধ্যমিক বিদ্যালয় এর  প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, স্বরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মিন্টু শিকদার,শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান  শিক্ষক বিপুল চন্দ্র মজুমদার,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক মো নূর নবী, আলীগাঁও এ,গফুর  মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন আলহাজ্ব মো নুর উদ্দিন, আলীগাঁও এ,গফুর  মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন প্রাক্তন শিক্ষক  আছিউর রহমান। 
এসময় বক্তরা বলেন,শিক্ষকেরা তাদের মেধা,পরিশ্রম ও অনুপ্রেরণার মাধ্যমে শুধু ছাত্রদের  জীবনের পথই আলোকিত করেনা বরং একটি শক্তিশালী  সমাজ গঠনেরও মূলভিত্তি  হিসাবে কাজ করেন। তাই শিক্ষকদের সম্মান রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন। 
এসময় বক্তরা আরো বলেন,শিক্ষা হলো একটি জাতির মেরুদন্ড, আর শিক্ষকরা হলেন সে মেরুদন্ডের কারিগর। তিল তিল  করে নিজে মোববাতির মতো ক্ষয় হয়ে নীরবে নিভৃতে শিক্ষক তার দায়িত্ব পালন কে যাচ্ছেন। তাই সুশীল সমাজ ও উন্নত দেশ গড়ার জন্য শিক্ষকদের অবদান অপরিসীম। তাই সমাজে শিক্ষকদের মর্যাদা সবার উপরে রাখতে হবে বলে জানান।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...