অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে ভোলা জেলা প্রশাসনের অর্থ সহায়তা বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

৩৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ভোলার  নিহত  ৪২ পরিবারের মাঝে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে  অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার ভোলা জেলা প্রশাসন সম্মেলনে কক্ষে জেলা প্রশাসক আজাদ জাহান নিহত পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে  চেক তুলে দেন।   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের মাঝে ভোলা জেলা প্রশাসন  ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যাগে এই অর্থ বিতরন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এসময়  আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনজুর হোসেন,  জেলা সমাজ সেবার উপ- পরিচালক রজত শুভ্র সরকার,সমাজ সেবার সহকারী সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)কাজী গোলাম কবির, সহকারী পরিচালক (কার্যক্রম) মো মিজান সালাহউদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন,ছাত্র অভ্যুত্থান আমাদের জাতিকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে। এই অর্জনের পিছনে বহু মানুষ জীবন হারিয়েছে। অনেক পরিবার তাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটিকে হারিয়েছে। যাদের আত্মত্যাগে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি তাদের আমরা ভুলতে চাইনা। তাদের পরিবারের পাশে থাকতে চাই। এসময় ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...