বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৪ রাত ১০:৩৪
৩২৬
মানসিক বিকাশ ও পাঠে মনোযোগ বাড়াতে নানা ট্রিপস
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সোমবার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে মোবাইল ফোন আসক্তি রোধ ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ে কলেজ শিক্ষার্থীদের করণীয় শীর্ষক বিশিষ্ট মনোবিজ্ঞানী ডাক্তার সাইদুল ইসলাম কুশলের এক ঘন্টার ক্লাস। সকাল ১০ টায় ক্লাস ও সেমিনারের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ। ডিপ্রেশন থেকে রক্ষা পেতে ৮টি বিষয়ে মনোযোগী হতে বলেন ডা: কুশল। একই সঙ্গে পাঠে মনোযোগ দিতে ২টি কৌশলের কথা উল্লেখ করে কুশল রাত ৮ টা থেকে ভোর ৮ টা পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন বন্ধ রাখার পরামর্শ দেন। একই সঙ্গে ভালো বন্ধু থাকার কথা বলেন। বাবা ও মা'র পরামর্শ গ্রহণের কথা বলেন। মানসিক বিপর্যয় কেন ঘটে সেই সব বিষয় নিয়েও কথা বলার পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন ডা: কুশল। তিনি শিক্ষার্থীদের জন্য ফ্রি কাউন্সিলিং আয়োজন করেছেন বলেও জানান। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ, উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, সহকারী অধ্যাপক আবুল বাশার, সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক ও আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু, রসায়ন বিদ্যার সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, পদার্থ বিদ্যার প্রভাষক অনুজ কুমার রায়।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত