বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫২
৩৪০
রোগীদের ভোগান্তি
বাংলার কণ্ঠ প্রতিবেদক : এক দফা দাবিতে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ভোলা সদর হাসপাতালের কর্মরত নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে ভোলা সদর হাসপাতালের সামনে সকালে কর্মবিরতি করে নার্স ও মিড ওয়াইফারি শিক্ষার্থীরা। চলে দুপুর ১ টা পর্যন্ত।
নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালকসহ অপসারন পূর্বক ওই পদগুলোতে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন।
এতে ভোলা সদর হাসপাতালের কর্মরত নার্স ও নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্ম বিরতি যায় নার্সরা।
এদিকে জেলার ৭টি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি পালন করায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা।
এ সময় নার্সরা বলেন, দাবি না মানলে আগামী দিনে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
ভোলা নার্সিং ইন্সট্রাক্টর আফজাল হোসেন বলেন, ‘প্রায় এক মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়নের দাবি জানাচ্ছি।
আমরা অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা ফোন করেছিলেন। উনি আশ্বস্ত করেছিলেন দাবি মেনে নেবেন। আমরা কর্মবিরতি স্থগিতও করি, কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি।এ সময় এসময় উপস্থিত ছিলেন
ভোলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সদস্য নাছিমা আক্তার, সিনিয়র নার্স নাছিমা বেগম সহ ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরাসহ সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত