অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ২ ডাকাতকে গ্রেপ্তার

মো: ইয়ামিন

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ রাত ০৮:২৪

remove_red_eye

৩৮৫

                কোস্ট গার্ডের অভিযানে

ইসতিয়াক আহমেদ/মো: ইয়ামিন  : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র ও ৬ টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ২ জন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে  প্রেস ব্রিফিংয়ে ষ্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য জানান।
 প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোঃ মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো।  অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা জেলার সদর উপজেলাধীন চর রাসেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুর্র্ধষ রাসেল বাহিনীর সক্রিয় ডাকাত মোঃ মোফাজ্জল (৫৫) এবং আব্দুল বাতেনকে (৬৫) কে  ১ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৬ টি দেশীয় অস্ত্র (রামদা) ও ১ টি মোবাইলসহ আটক করা হয়। গ্রেফতারকৃত  ডাকাতরা লক্ষীপুর জেলার সদর উপজেলার মধুচৌধুরি হাট ও মধ্যের চর রমনীর বাসিন্দা মৃত চয়াল এবং আব্দুল করিম এর ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ডাকাতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...