অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

নাগরিকের ৩৬৫ দিন নিরাপত্তার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫০

remove_red_eye

৩৯৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সব নাগরিকের ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা অক্ষুণ্ন থাকবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাঝে মধ্যে দু-একটা ঘটনা ঘটে। এটা বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ পূজা কমিটির মহাসচিব আমাকে জানিয়েছেন, পূজা কেন্দ্র করে কোনো ঘটনা ঘটতে পারে এমন কোনো তথ্য তার কাছে নেই। সবাই যদি সহযোগিতা করেন, দেশের সব মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে।

পূজার দশমীর দিন নিরাপত্তার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরেও সারাদেশে নিরাপত্তা থাকবে। এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাবসহ অন্যান্য বাহিনীকে দায়িত্বে রাখা হয়েছে। যেসব স্থানে যে পরিমাণ সশস্ত্র বাহিনীর প্রয়োজন, সেখানে সে পরিমাণ সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি আশাকরি, এবার পূজা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। যদি কোথাও কোনো ঘটনা ঘটে, সে সময় আমাদের সঠিক তথ্য দেবেন। আশা করবো এবার (পূজায়) কোথাও কোনো ঘটনা ঘটবে না।

তিনি আরও বলেন, পূজার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয়েছে, সবাই ভালোভাবে পালন করবেন। কোথাও কোনো ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে জানাব্নে, এ বিষয়ে জাতীয় টেলিকমিউনিকেশন সেন্টারকে (এমটিএমসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...