অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৪০

remove_red_eye

৩৬৭

              গলায় ফাঁস দেয়া যুবকের মরদেহ উদ্ধার
 
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় ২ শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। অপরজন মারা গেছে গলায় ফাঁস দিয়ে।
 
শনিবার (১২ অক্টোবর) সকালে পৃথক তিনটি স্থান থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।
 
সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- হুজাইফা আক্তার (৩) ও সাইফুল আহমেদ (২)। হুজাইফা আক্তার সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিনের মেয়ে এবং সাইফুল আহমেদ ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের মো. নুরনবী মিয়ার ছেলে।
 
তাদের পরিবার পুলিশকে জানিয়েছে, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
অপর দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা সাইফুল ইসলামের বাড়ি একই উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। সকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাইফুল বিবাহিত। তবে তার কোনো ছেলে-সন্তান নেই।
 
পুলিশ বলছে, ঠিক কি কারণে সাইফুল আত্মহত্যা করেছে, তা বলা যাচ্ছে না। ঘটনাটির তদন্ত চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...