বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৯
৫২৭
কোস্টগার্ডের টহল অভিযান অব্যাহত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভম্বর পর্যন্ত মোট ২২ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীত মাছ ধরার উপর নিষধাজ্ঞা শুরু হয়েছ। এই অভিযান সফল করত মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নদীত অভিযান শুরু করেছ। রবিবার ভোর ৫টায় নিষেধাজ্ঞার প্রথম দিনে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ভোরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৮ জন জেলেকে আটক করা হয়। ও বিপুল পরিমান জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন ও পুলিশ। এদিকে অভিযানের প্রথম দিনে মেঘনা ও তেতুলিয়া নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যদের ব্যাপক টহল দিয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় অবৈধ জাল সহ ৮ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় ৮ জেলেকে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত ৮ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে ধরা ৮০ কেজি মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, মৎস্য বিভাগের ১৭ টা টিম ২৪ ঘন্টা সার্বক্ষণিক নদীতে অবস্থান করে টহল দিচ্ছে।পাশা পাশি নৌ পুলিশ, কোষ্টগার্ড,নৌ বাহিনী সহায়তা করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এছাড়াও ২২ জেলেদের ব্যাংক বীমা বা কোন সংস্থা জেলেদের ঋণের কিস্তি না নিয়ে পরে নেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েক টা ইউনিয়নের জেলেদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেঃ কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান,
ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে কোস্টগার্ড জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি জন্য লিফলেট বিতরণ, মাইকিং , পোস্টারিং সহ নানা ভাবে প্রচার অভিযানের পাশাপাশি নদীতে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এবং এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত