অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৪ রাত ১০:২৬

remove_red_eye

২৯৩

         ১২  জেলেকে জড়িমানা ,মাছ ও ফিশিং বোট জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষন অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধারায় ভোলার সদর ,তজুমদ্দিন ও লালমোহন উপজেলা ১৩ জেলেকে আটক করা হয়েছে । এদের মধ্যে ১ জন কে ১৫ দিনের কারাদÐ দেয়া হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৬৬ কেজি মাছ, ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। পৃথক দুটি অভিযানে  ৬২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার   রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে এসকল জেলে ও জাল আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব আজ সাংবাদিকদের জানান,ভোলার তজুমুদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের মা ইলিশ সংরক্ষণ অভিযানে অসাধু ১২ জেলেকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।এসময় তজুমুদ্দিন উপজেলা থেকে আটককৃত ৪ জন জেলেকে ১২ হাজার টাকা এবং লালমোহন উপজেলার ৮ জেলেকে ২৩ হাজার ৫০০ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।পাশাপাশি এ দুই উপজেলার পৃথক দুটি অভিযানে ৬১ হাজার মিটার জাল এবং ৬৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে মাছ বিতরণ করা হয়।আটককৃত ফিশিং বোট প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। এছাড়াও আজ বুধবার সকালে ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া হাজিরাট অংশে ভোর ৫ টার দিকে অবৈধভাবে মাছ ধরার সময় মোঃ রিয়াজ নামে একজন জেলেকে আটক করা হয়। এসময় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেকে ১৫ দিনের বিনা শ্রম কারাদÐ প্রদান করা হয়েছে।
এখন পর্যন্ত অভিযান শুরু থেকে ভোলা জেলায় মোট আটকের সংখ্যা দারিয়েছে ৩০ জন। এবং সর্বমোট ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

আরও...