অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় র‌্যাবের অভিযানে বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

৫৬৯

ইসতিয়াক আহমেদ : ভোলায় র‌্যাবের অভিযানে বিভিন্ন ব্রান্ডের ২৭ (সাতাশ) টি দেশী ও বিদেশী মদের বোতলে মোট ২২.৫২৬ লিটার মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক আরাফাত ইসলাম, বিপিএম, এনইউপি, বিসিজিএম, কমান্ডার বিএন সার্বিক দিক নির্দেশনায় ভোলা র‌্যাব ক্যাম্পের সিনিয়র এএসপি হাসান মুহাম্মদ মুহতারিম, পিপিএম-সেবা এর নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার সময় ভোলা জেলার সদর থানাধীন ইলিশা ফেরীঘাট হতে অনুমান রাজাপুর ইউনিয়নের মোঃ মাকসুদ মেম্বারের বাড়ির উত্তরে ইটের সলিং রাস্তা (বেড়ী বাধ) এর ঢালে ঝোঁপ ঝাড়ের মধ্যে কর্কশিট এবং কাগজের বক্সের ভিতর হতে সর্বমোট বিভিন্ন ব্রান্ডের ২৭ (সাতাশ) টি দেশি ও বিদেশী মদের বোতলে মোট ২২.৫২৬ লিটার মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার সর্বমোট অবৈধ বাজার মূল্য অনুমান-১,৫০,০০০ টাকা। ধারনা করা যাচ্ছে যে, মাদক ব্যাবসায়িরা লক্ষীপুর হতে মেঘনা নদীতে স্প্রিডবোট অথবা ট্রলারযোগে উল্লেখিত মাদকসমুহ ভোলা জেলার বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে মেঘনা নদীর তিরবর্তী উপরে উল্লেখিত তাদের সুবিধাজনক স্থানে রেখেছিলো। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দকৃত উল্লেখিত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...