অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

দেশে ফিরতে সাকিব আমাকে ফোন দিয়েছিল: আসিফ নজরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:১৪

remove_red_eye

২২৯

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চুপ ছিলেন ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সরকার পতনের পরও বেশ কয়েকদিন নীরব থেকেছেন তিনি।

এতে করে শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে চালানো গণহত্যা ও ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের পক্ষেই সাকিবের অবস্থান ছিল বলে অভিযোগ ওঠে।  

সাকিবের এই চুপ থাকার বিষয়টি মেনে নিতে পারেননি তার ভক্তরাসহ ক্রিকেটপ্রেমীরা। সাকিবের বিরুদ্ধে ভক্তদের মধ্যে ক্ষোভ জন্মায়। এরইমধ্যে তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও হয়।

এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার প্রতিবাদের মুখে দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হলো না এ অলরাউন্ডারের। দেশের উদ্দেশ্যে রওনা হলেও তাকে দুবাই থেকেই ফেরত যেতে হয়েছে।

অবশেষে সাকিবের বিষয়টি নিয়ে কথা বললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে সাকিবের দেশে ফেরা নিয়ে করা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা।  

ড. আসিফ নজরুল বলেন, ‘সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিল। আমি বলেছি উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটা আমার ব্যাপার না। ’

তিনি বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ক্ষোভ-কষ্ট সাকিব তখন পোস্ট দিলো সে কোথাও এনজয় করছে এমন। এটা সম্ভব একটা মানুষের পক্ষে?’

সাকিব কেন বললেন, ‘ভালোবাসুন বা ঘৃণা করুন, আমার সঙ্গে খেলবেন না’ 

ড. আসিফ বলেন, ‘এছাড়া যে সমস্ত জুয়া, বেটিং উচ্ছৃঙ্খল আচরণ... আমার মনে হয়ে এটার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। (সাকিবের প্রতি) মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না। ’

সুত্র বাংলা নিউজ

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...