বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১০
২৭৬
গত ২০২২-২২ অর্থবছরে ৪৯ লাখ ৩৫ হাজার ৪৮৩ মেট্রিক টন ডিজেল বিক্রি করেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পরের অর্থবছরে (২০২৩-২৪) বিপিসি বিক্রি করে ৪২ লাখ ৪৪ হাজার ৫২৭ মেট্রিক টন।
সে হিসেবে এক বছরের ব্যবধানে ডিজেলের বিক্রি কমেছে ছয় লাখ ৯০ হাজার ৯৫৬ মেট্রিক টন বা ১৪ শতাংশ।
দেশে হঠাৎ ডিজেল বিক্রি কমে যাওয়ার উদ্বেগজনক কয়েকটি কারণকে সামনে এনেছেন জ্বালানি তেল ব্যবহারকারীরা।
তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন অনেক কমেছে। পাশাপাশি শিল্প ও যানবাহনে অনেক বন্ধ হয়েছে। ফলে ডিজেলের ব্যবহার কমেছে।
বিপিসির বিক্রয় পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবছরের বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য বিক্রয় করেছে ৬৭ লাখ ২৭ হাজার মেট্রিক টন। যা আগের অর্থবছরের হয়েছিল ৭৩ লাখ ৪৬ হাজার মেট্রিক টন। মাত্র এক বছরের ব্যবধানে ডিজেলের বিক্রি কমেছে ছয় লাখ ৯০ হাজার ৯৫৬ মেট্রিক টন। আর ২০২১-২২ অর্থবছরের বিপিসি মোট ৬৮ লাখ টন জ্বালানি তেল বিক্রয় করে। এছাড়া ২০২০-২১ অর্থবছরের বিপিসি মোট ৬২ লাখ ৯৯ হাজার মেট্রিক টন এবং ২০১৯-২০ অর্থবছরের ৫৫ লাখ তিন হাজার মেট্রিক টন জ্বালানি তেল বিক্রয় হয়েছিল।
দেশের ইতিহাসে একক বছর হিসেবে ডিজেলের সর্বোচ্চ বিক্রয় হয় ২০২১-২২ অর্থবছরে। সে বছর বিপিসি ডিজেল বিক্রয় করে প্রায় ৪৯ লাখ টন।
বিপিসি সূত্রে আরও জানা যায়, গত অর্থবছরের ফার্নেস অয়েল ৯ লাখ ৫৫ হাজার ৯১২, পেট্রোল ৪ লাখ ৩০ হাজার ৯৫২, অকটেন ৩ লাখ ৮৭ হাজার ২৫৬, জেট ফুয়েল ৫ লাখ ৪১ হাজার ৩৩, কেরোসিন ৬৯ হাজার ৮৭৪, বিটুমিন ৪৭ হাজার ৬৫৯, লুব অয়েল ১৫ হাজার ৮৯১, মেরিন ফুয়েল ২৭ হাজার ৫৬১, এলপিজি ১১ হাজার ৫৮৯, জেবিও ১০ হাজার ২৬, গ্রিজ ১২৪, এসবিপি ৪ হাজার ৬৮৪, এমটিটি ৩ হাজার ৪৭৯ এবং এলওডি ৪১১ টন বিক্রি হয়েছে।
এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান ও পরিচালক (বিপণন) কবীর মাহমুদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ডিজিল বিক্রি কমার বিষয়ে পরিচালক (বিপণন)-ই ভালো বলতে পারবেন বলে জানান বিপিসির পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) অনুপম বড়ুয়া।
গণমাধ্যমকে তিনি বলেন, জ্বালানি তেল আমদানি স্বাভাবিক আছে। বাজারের চাহিদা অনুসারে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে কী কারণে তেল বিক্রি কমেছে তা, পরিচালক (বিপণন) ভালো বলতে পারবেন।
প্রসঙ্গত, কৃষি উৎপাদন, শিল্প প্রক্রিয়া, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, গৃহস্থালি ও অন্যান্য কাজে জ্বালানি চাহিদা জোগান নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বর্তমানে দেশে ডিজেলের দৈনিক চাহিদা ১৫ হাজার মেট্রিক টন। এ ছাড়া অকটেনের চাহিদা দেড় হাজার মেট্রিক টন ও পেট্রোলের চাহিদা রয়েছে এক হাজার ৬০০ মেট্রিক টন।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত