অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

এক বছরে ডিজেল বিক্রি কমেছে ৭ লাখ টন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

২৬৪

গত ২০২২-২২ অর্থবছরে ৪৯ লাখ ৩৫ হাজার ৪৮৩ মেট্রিক টন ডিজেল বিক্রি করেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পরের অর্থবছরে (২০২৩-২৪) বিপিসি বিক্রি করে ৪২ লাখ ৪৪ হাজার ৫২৭ মেট্রিক টন।

সে হিসেবে এক বছরের ব্যবধানে ডিজেলের বিক্রি কমেছে ছয় লাখ ৯০ হাজার ৯৫৬ মেট্রিক টন বা ১৪ শতাংশ।

দেশে হঠাৎ ডিজেল বিক্রি কমে যাওয়ার উদ্বেগজনক কয়েকটি কারণকে সামনে এনেছেন জ্বালানি তেল ব্যবহারকারীরা।  

তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন অনেক কমেছে। পাশাপাশি শিল্প ও যানবাহনে অনেক বন্ধ হয়েছে। ফলে ডিজেলের ব্যবহার কমেছে।

বিপিসির বিক্রয় পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবছরের বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য বিক্রয় করেছে ৬৭ লাখ ২৭ হাজার মেট্রিক টন। যা আগের অর্থবছরের হয়েছিল ৭৩ লাখ ৪৬ হাজার মেট্রিক টন। মাত্র এক বছরের ব্যবধানে ডিজেলের বিক্রি কমেছে ছয় লাখ ৯০ হাজার ৯৫৬ মেট্রিক টন। আর ২০২১-২২ অর্থবছরের বিপিসি মোট ৬৮ লাখ টন জ্বালানি তেল বিক্রয় করে। এছাড়া ২০২০-২১ অর্থবছরের বিপিসি মোট ৬২ লাখ ৯৯ হাজার মেট্রিক টন এবং ২০১৯-২০ অর্থবছরের ৫৫ লাখ তিন হাজার মেট্রিক টন জ্বালানি তেল বিক্রয় হয়েছিল।

দেশের ইতিহাসে একক বছর হিসেবে ডিজেলের সর্বোচ্চ বিক্রয় হয় ২০২১-২২ অর্থবছরে। সে বছর বিপিসি ডিজেল বিক্রয় করে প্রায় ৪৯ লাখ টন।

বিপিসি সূত্রে আরও জানা যায়, গত অর্থবছরের ফার্নেস অয়েল ৯ লাখ ৫৫ হাজার ৯১২, পেট্রোল ৪ লাখ ৩০ হাজার ৯৫২, অকটেন ৩ লাখ ৮৭ হাজার ২৫৬, জেট ফুয়েল ৫ লাখ ৪১ হাজার ৩৩, কেরোসিন ৬৯ হাজার ৮৭৪, বিটুমিন ৪৭ হাজার ৬৫৯, লুব অয়েল ১৫ হাজার ৮৯১, মেরিন ফুয়েল ২৭ হাজার ৫৬১, এলপিজি ১১ হাজার ৫৮৯, জেবিও ১০ হাজার ২৬, গ্রিজ ১২৪, এসবিপি ৪ হাজার ৬৮৪, এমটিটি ৩ হাজার ৪৭৯ এবং এলওডি ৪১১ টন বিক্রি হয়েছে।

এ  বিষয়ে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান ও পরিচালক (বিপণন) কবীর মাহমুদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

ডিজিল বিক্রি কমার বিষয়ে পরিচালক (বিপণন)-ই ভালো বলতে পারবেন বলে জানান বিপিসির পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) অনুপম বড়ুয়া।  

গণমাধ্যমকে তিনি  বলেন, জ্বালানি তেল আমদানি স্বাভাবিক আছে। বাজারের চাহিদা অনুসারে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে কী কারণে তেল বিক্রি কমেছে তা, পরিচালক (বিপণন) ভালো বলতে পারবেন।

প্রসঙ্গত,  কৃষি উৎপাদন, শিল্প প্রক্রিয়া, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, গৃহস্থালি ও অন্যান্য কাজে জ্বালানি চাহিদা জোগান নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বর্তমানে দেশে ডিজেলের দৈনিক চাহিদা ১৫ হাজার মেট্রিক টন। এ ছাড়া অকটেনের চাহিদা দেড় হাজার মেট্রিক টন ও পেট্রোলের চাহিদা রয়েছে এক হাজার ৬০০ মেট্রিক টন।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...