অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৩৫৬

কামরুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার   সকালে ভোলা শিল্প কলা অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত  হয়।
এতে ভোলা জেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য  অধ্যাপক মজিবুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্য  বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য  অধ্যাপক মজিবুর রহমান বলেন,এই সরকার ব্যর্থ হলে  রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেইসাথে রাষ্ট্রকে সংস্কার করে সকল অনিয়ম-দুর্নীতি মুক্ত করতে অন্তবর্তী সরকারের প্রতি আহŸান জানান। একই সাথে সংস্কার শেষ যৌক্তিক সময় নিয়ে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।
তিনি আরো বলেন,যারা দেশে ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা জনগণের কল্যাণ করে নাই।আজকে শহীদরা রক্ত দিয়ে আমাদের ঋণী করেছে। আজকে ছাত্রদের আত্মত্যাগের কারণে আমরা বাক স্বাধীনতা ভোগ করছি।
তিনি বলেন, স্বৈরাচারী শাসকের প্রেতাত্মারা যেভাবে বাড়িতে বাড়িতে হানা দিয়ে হামলা ও মামলা করছিল, আজকে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। সেই ঋণ আমাদের শোধ করতে হবে।
শহীদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে ঝাপিয়ে পড়েছিল, সেই শোষণমুক্ত সমাজ গঠন করতে হবে। যেখানে মানুষ সহজে তাদের অধিকার ভোগ করবে। বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারনণ এই  ভোলাতে জামায়াতে ইসলাম প্রকাশ্য কোন সভা-সমাবেশ করতে পারেনি। সে সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে।
সম্মেলনে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি হুকুমাত কায়েম করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ভোলা জেলার সম্মানিত সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন , জামায়াতে ইসলামি ভোলা জেলার সংগ্রামী নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলার  ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...