অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৌলতখানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সিরাজ বাহিনীর সদস্য গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৩৫৫

             বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পাসপোর্ট বিদেশী মুদ্রা উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সিরাজ বাহিনীর সদস্য ১ জন দুর্ধষ ডাকাতকে আটক করেছে।
রবিবার বেলা ১২ টায় ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ষ্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার  রিফাত জানান, বেশকিছুদিন ধরে ভোলা  তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভন এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো । ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে  রবিবার ভোরে ২০ অক্টোবর  গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন  ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে অভিযান চালানো হয়। এসময়
 ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলকায়  হতে গোলাম হায়দার শোভন (৪০) কে আটক করা হয়েছে। এসময় ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৯ টি দেশীয় অস্ত্র (৫টি দা, ১ টি কাঁচি, ১ টি করাত, ১ টি কুড়াল , ১ টি মোবাইল, ফাঁকা স্বাক্ষরসহ ব্যাংক চেক ও দলিল, ১ টি পাসপোর্ট, বিদেশী মুদ্রা (৪ ডলার ও ১০০ রূপি এবং ১ টি ভ‚য়া সিআইডি পুলিশের আইডি তার কাছ থেকে উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার এলাকার বাসিন্দা ফজলে আলম এর ছেলে। পরে আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...