অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

যুববান্ধব পরিস্থিতি সৃষ্টিতে কাজ করছি: আসিফ মাহমুদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

২৪৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা যুববান্ধব পরিস্থিতি সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। এ ধারা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে শিশুশ্রম, শ্রম আইন, নারীদের প্রতি সহিংসতা নিরসন, নারীর ক্ষমতায়ন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সুইডেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুবরাই দেশের প্রধান স্টেকহোল্ডার। জুলাই গণঅভ্যুত্থানে যুবরা প্রথম রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে সামনে থেকে নেতৃত্ব দেয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা যুববান্ধব পরিস্থিতি সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স গার্মেন্টস সেক্টরে শ্রম অসন্তোষ নিরসন, শিশুশ্রম এবং শ্রমিকের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন, আমরা শ্রমিকদের সব ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রম সেক্টরের উন্নয়নে সরকার, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ একসাথে কাজ করছে। শ্রমিকদের মধ্যে বৈষম্য নিরসনে আমরা ডাটাবেজ তৈরির একটি নতুন প্রকল্প নিতে যাচ্ছি।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...