অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


পূবালী ব্যাংকের উদ্যোগে ভোলায় বজ্রপাতের ঝুঁকি প্রশমনে তাল গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উপক‚লীয় অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি প্রশমনে তালের চারা গাছ রোপণের কর্মসূচি শুরু হয়েছে।
 বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার গুইঙ্গার হাট ও কমরুদ্দিন বাজারের মধ্যবর্তী এলাকার চরফ্যাশন মহাসড়কের পাশে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে উপক‚লীয় অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় তালের চারা রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মন্জুর হোসেন ।
এসময় পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলসহ অন্যান্যরা।এসময় পূবালী ব্যাংক পিএলসি এর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো: রুহুল আমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আগে সচরাচর তাল গাছ চোখে পরলেও আজকাল তাল গাছ আর তেমন দেখা যায় না।এ গাছের পরিমান অনেকাংশে কমে এসেছে।আর এ গাছটি পর্যাপ্ত না থাকার কারনে বাড়ছে বজ্রপাতে মানুষের প্রাণহানীর সংখ্যা। ভোলায় গত কয়েক বছরে বজ্রপাতে অনেক মানুষ প্রান হারিয়েছে।তাই আমরা মনে করি এ তাল গাছ রোপনের মাধ্যমে বজ্রপাতে প্রানহানি হ্রাস করা সম্ভব।আর সেই চিন্তা চেতনা থেকেই মূলত এ কর্মসূচী বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, ভোলা সদরের এ কর্মসূচীর আওতায় ৬ হাজার তাল গাছের চারা রোপন করা হবে।এর মধ্যে সড়কের পাশে ১ হাজার ৫শত চারা রোপন করা হবে। বাকী চারা জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে বন বিভাগে হস্তান্তর করা হবে।


 





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...