অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ঘূর্ণিঝড় দানার প্রভাব: ভোলায় বৈরী আবাওয়া ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

২৪৫

ভোলা:ইলিশা ফেরিঘাটে বৈরী আবহাওয়ার কারনে ঘাটে কোন ফেরি না থাকায় পন্যবাহী পরিবহনের গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পাঁচ মাস না যেতেই ফের ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবাওয়া বিরাজ করেছে। কখনো হালকা আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে । সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থম থেমে অবস্থা বিরাজ করে।বঙ্গোপসাগর উত্তাল থাকায় মেঘনা নদীতে বেড়েছে জোয়ারের পানির চাপ। ঘূর্ণিঝড় দানার সর্তক সংংকেতে চরাঞ্চলের মানুষের মাঝে আতংক দেখা দেয়। একের পর এক নদী ভাঙ্গন আর ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এসব মানুষ নতুন করে মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে না করতেই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত হয়ে  পড়েছেন। ঘূর্ণিঝড়ের আঘাত আসার আগেই শেষ ঠিকানা তাদের সাইক্লোন শেল্টার। তাই প্রয়োজনের সেখানে যাওয়ার কথাই জানান তারা। তবে সন্ধ্যা পর্যন্ত ভোলায় বড় ধরনের কোন প্রভাব বা ক্ষয়তির খবর পাওয়া যায়নি।
এদিকে নৌ কর্তৃপক্ষ ভোলা থেকে অভ্যন্তরীণ ৬টি রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভোলা নদী বন্দরের বিআইডবিøউটিএর সহকারী পরিচালক শহীদুল ইসলাম জানান, বুধবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোল - লক্ষ্মীপুর, ঢাকা-হাতিয়া, ভোলার চরফ্যাশন বেতুয়া- ঢাকা, হাকিম উদ্দিন, দৌলতখান- আলেকজান্ডার ও মনপুরা- তজুমদ্দিন,ভোলা-বরিশাল সহ ৬ টি নৌ রুটে লঞ্চ এবং  ভোলার ইলিশা- লক্ষ্মীপুর মৌজু চৌধুরীর হাট রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে দুই প্রান্তে শতাধিক পণ্যবাহী পরিবহন শ্রমিক ও যাত্রীরা বিপাকে পড়েছেন।

অপর দিকে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোকাবেলায় বুধবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাব মোকাবেলায়  ইতোমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। গঠন করা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। পাশাপাশি গঠন করা হয়েছে মেডিকেল টিম। এছাড়াও জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে বলেও সাংবাদিকদের  জানান জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ।

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

আরও...