অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আলী জিন্নাহ গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৪ রাত ১১:৩৫

remove_red_eye

৪৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলা  ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আলী জিন্নাহ কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার  রাতে তাকে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
 ভোলা মডেল থানার ওসি ও স্থানীয় সূত্র জানান, বুধবার (২ অক্টোবর) মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে  এ মামলাটি দায়ের করেন। ওই মামলায় মামলার বিবরনে জানা যায়, ভোলা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ২০২২ সালের ২৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে আংশ নেয়ার জন্য ভোলা থেকে বোরহানউদ্দিন উপজেলায় যাওয়ার পথে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় ভোলা-২ আসনের তৎকালীন সংসদ সদস্যের পেটুয়া বাহিনী দ্বারা বাঁধাগ্রস্ত হয়ে উকিল পাড়া হোটেল প্যাপিলিয়নে এসে অবস্থান নেয়। একদল উশৃঙ্খল নেতা-কর্মীরা হাফিজ ইব্রাহিমকে পেলিলন হোটেলে অবরুদ্ধ করে রাখে। এ সময় হোটেলে গুলি বর্ষন, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হোটেলের গেট খুলে না দেয়ায় সিকিউরিটি গার্ড জহিরুল ইসলামকে মারধর করে বেঁধে রাখে।
হাফিজ ইব্রাহিমকে হোটেল থেকে বের করে না দিলে হোটেলে আগুন লাগিয়ে দেয়ার হুমকী দেয় এবং হাফিজ ইব্রাহিমকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে।
এ ঘটনায় প্রশাসনের লোকজন এসে জহিরুলকে উদ্ধার করে এবং হাফিজ ইব্রাহিমকে তার সফরসঙ্গীদের নিয়ে এক ঘন্টার মধ্যে ভোলা জেলা ত্যাগ করার অনুরোধ করে। এ ঘটনায় ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ভোলা থানায় একটি মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ। পরে ভোলা কোর্টে মামলা দায়ের করতে গেলে তৎকালীন পিপির বিরোধিতায় মামলাটি আমলে নেয়নি আদালত। গত ৫ আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর ২০২৪ তারিখে সাবেক সাংসদ আলী আজম মুকুলসহ ৭২ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে জহিরুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মালাটি দায়ের করে।

ওই মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব সহ ৭২ জনের নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ মামলায়  অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে। এই মামলায় মো: আলী জিন্নাহকে গ্রেফতার করে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ভোলা থানার ওসি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...