অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৩৩১

     যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে

এইচ আর সুমন: ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
রবিবার দুপুরে যুবদলের আয়োজনে কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে  ডাঃ খাদিজা বেগম ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।এ কর্মসূচীতে কমপক্ষে  ২০ জন অসহায় সাধারণ মানুষকে ফ্রি মেডিকেল সেবা ও ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচীর এক পর্যায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।এসময়  ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন’র সভাপতিত্বে বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ ফকরুল ইসলাম ফেরদাউস,সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন,জাতীয়তাবাদী যুবদল সাধারন মানুষের পাশে সব সময় ছিলো, আছে এবং থাকবে।আর আজ এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সাধারন মানুষের কথা বিবেচনা করেই এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান এ নেতৃবৃন্দরা।
অপরদিকে ভোলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ভোলার বোরহানউদ্দিনে বর্ণাঢ্য  র‌্যালি ও কেক কাটার  মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের “৪৬” তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বোরহানউদ্দিন বিএনপি দলীয় কার্যালয় সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

পড়ে সেখানে মতবিনিময় সভা ও কেক কাটা  অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়  ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য  হাফিজ ইব্রাহিমের পুত্র ও দৈনিক খবরপত্রের  সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম আকাশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
এসময় পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজি মোহাম্মদ আজম, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব, জসিম উদ্দিন খান, যুগ্ম আহŸায়ক সাইদুর রহমান শাহিন,ফখরুল আলম মিঠু, পৌর যুবদলের আহŸায়ক হেলাল উদ্দিন মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,যুগ্ম আহŸায়ক মেহেদী হাসান সাগর, স্বর্নকার মোঃ রাজিব হাওলাদার, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মুরাদ হাসান বাবুল সহযুবদলের জেলা, উপজেলা ও ইউনিয়নের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

আরও...