অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আরও ১৯ টি কূপ খনন করা হবে : জ্বালানি উপদেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০৪

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ২০২৫ সালের মধ্যে আরও ৫ টি এবং ২০২৮ সালের মধ্যে ১৪টি মোট ১৯ টি নতুন কূপ খনন করা হবে। এগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যম খননের দায়িত্ব দেওয়া হবে। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যে পায়।  এসব কূপ খননের দায়িত্ব আগের মত পছন্দের লোককে দেওয়া হবে না। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে।

আজ শনিবার দুপুরে ভোলায় ইলিশা কূপ -১ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আমাদের দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। দরকার ৪ হাজার এমএমসি গ্যাস। স্থানীয় এবং আমদানি মিলিয়ে ৩ হাজার এমএমসি গ্যাস পাওয়া যাচ্ছে। এই সংকট মোকাবেলায় বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এলএমজি গ্যাস আমদানি করি।  ভোলায় আরও গ্যাস পাওয়া যায় কি না তা দেখার জন্য আজকের এই সফর।
এসময় জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ভোলায় আবিষ্কৃত গ্যাস থেকে বাণিজ্যিক সংযোগ দেওয়া অব্যাহত রয়েছে। এখানকার গ্যাস ব্যবহার করে আরও অধিক পরিমাণে কলকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভোলার গ্যাসের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করতে হবে।  

পরে জ্বালানি উপদেষ্টা বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাসফিল্ড, বোরহানউদ্দিন উপজেলায় স্থাপিত গ্যাসভিত্তিক ২২০ মেগাওয়াট উৎপাদন প্লান্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কম্বাইন সাইকেল ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট পরিদর্শন করবেন। এ ছাড়া গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানির ডিআরএস ও সিএনজি স্থাপনাকেন্দ্রের অগ্রগতি পরিদর্শন করবেন।
 এ সময় উপস্থিতি ছিলেন, বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ, জ্বালানী সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম , পেট্রো বাংলার চেয়ারম্যান  জনেন্দ্র নাথ সরকার, জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান,বাপেক্স কর্মকর্তারাসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী, আহত ১০৯

৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী, আহত ১০৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

আরও...