অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩


প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন: আসিফ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ০৮:০৮

remove_red_eye

২৩৭

সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবলাররা দেশের ফেরার পর তাদের বেতন, আবাসনসহ বেশ কিছু সমস্যা ফের আলোচনায় এসেছে।  সেসব সমস্যার কথা আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামনে তুলে ধরেছেন সাবিনা-ঋতুপর্ণারা।

এসব সমস্যা সমাধানের ব্যাপারে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।   

 

শনিবার (২ নভেম্বর) দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, 'আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ নারী ফুটবলারদের সব সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ফুটবলাররা তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা সরাসরি স্যারের (প্রধান উপদেষ্টা) কাছে পৌঁছে দেব। বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দলের সমস্যা এবং ফুটবলের যে সমস্যা সব আমরা সমাধান করব। '

তিনি বলেন, 'ফুটবলাররা জানিয়েছেন, ক্যাম্পটা সারা বছর চলার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। সেটাকে যেন সারা বছর চলমান রাখা যায়, সে আবদার তারা করেছেন। '

সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফের কেউ না থাকার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, 'বাফুফের সভাপতি দেশে ছিলেন না, যে কারণে বাফুফের কেউ আজকে নেই। আমার কাছে যে ২৫ জনের তালিকা এসেছে, আমরা তাদেরকে এখানে আনার ব্যবস্থা করেছি। '

তিনি বলেন, 'আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করব। স্পোর্টসের স্টেকহোল্ডার হচ্ছে আমাদের খেলোয়াড়রা। তারাই সবার ঊর্ধ্বে থাকবে। কিন্তু সবার ঊর্ধ্বে ছিলেন কমিটির মেম্বাররা, সেটা আর হবে না। এটা অন্তত আমার নিশ্চিত করব ইনশাআল্লাহ। '

ফুটবলারদের বেতন বকেয়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আমি যতটুকু জানি যে দুই মাসের বেতন বাকি আছে। আপনারা জানেন এতদিন বাফুফেতে সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল। এখন নতুন কমিটি এসেছে, নতুন কমিটির সঙ্গে আমরা এই কথাগুলো নিয়ে কাজ করব। ভবিষ্যতেও যেন বাকি না থাকে। বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, কেন হলো এরকম? কোন কোন জায়গায় আর্থিক অনিয়ম হয়েছে আপনারাই (মিডিয়া) বিভিন্ন সময়ে বলেছেন। সেগুলো নিয়ে অলরেডি নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। '

এর আগে বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  

সংবর্ধনা অনুষ্ঠানে নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।  

গত ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে তাদের মাটিতেই ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরেন সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তাদের অভিনন্দন জানান।





মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...