বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯
২৭২
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষ সাফল্য চায় আর তোমরা আমাদের সেই সাফল্য এনে দিয়েছো। বাংলাদেশের সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা এসময় দেশবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে বিজয় অর্জনকারী এই দলটি তাদের স্বপ্ন ও সংগ্রামের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার করেন।
দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা অনেক বাধা পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন। তিনি আরও বলেন, এটি কেবল নারী ফুটবল দল নয় বরং বাংলাদেশের নারীরা সাধারণত অনেক সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তৈরি করে। সাবিনা তার কিছু সহকর্মী যেমন মারিয়ার সংগ্রামের কথাও তুলে ধরেন। মারিয়া ময়মনসিংহের বিখ্যাত কলসিন্দুর গ্রাম থেকে এসেছেন, যা সাফজয়ী দলে ছয়জন খেলোয়াড় দিয়েছে। ছোটবেলায় পিতৃহারা মারিয়াকে তার মা বড় করেছেন।
অন্যান্য খেলোয়াড়রাও তাদের অভিজ্ঞতার কথা জানান। উইঙ্গার কৃষ্ণা রাণী সরকার ঢাকায় তাদের থাকার সমস্যার কথা তুলে ধরেন এবং মিডফিল্ডার মানিকা চাকমা খাগড়াছড়ির লক্ষিছড়ী উপজেলায় একটি প্রত্যন্ত এলাকার খেলোয়াড় হিসেবে তার সমস্যার কথা শেয়ার করেন। মিডফিল্ডার স্বপ্না রাণী তার নিজ জেলা দিনাজপুরের রাণীসঙ্কইলে খেলার অনুপযুক্ত অবকাঠামোর বিষয়টিও উল্লেখ করেন।
কৃষ্ণা প্রধান উপদেষ্টার কাছে তাদের জন্য একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজনের অনুরোধ জানান, বিশেষ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেন।
অধ্যাপক ইউনূস প্রত্যেক খেলোয়াড়কে তাদের স্বপ্ন, সংগ্রাম ও দাবি লিখে তার দপ্তরে জমা দিতে বলেন এবং প্রতিশ্রুতি দেন যে তাদের চাহিদা অগ্রাধিকারেরভিত্তিতে পূরণ করার চেষ্টা করা হবে। তিনি বলেন, তোমাদের যা কিছু চাওয়া আছে, তা বিনা দ্বিধায় লিখে পাঠাও। আমরা তোমাদের চাহিদা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবো এবং যা সম্ভব তা সঙ্গে সঙ্গে পূরণ করবো।
এ অনুষ্ঠানে কোচ পিটার বাটলার, ম্যানেজার মাহমুদা আক্তার এবং উপদেষ্টা আসিফ মাহমুদ, সুপ্রদীপ চাকমা, বিধান চন্দ্র রায় ও নূরজাহান বেগম উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান সাফ জয়ীরা।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত