অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা আইনজীবী সমিতির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৪ রাত ১০:৪৩

remove_red_eye

৫০৮

ইচ আর সুমন।। ভোলা জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি এডভোকেট বশির উল্লাহ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল হক লিটু এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম,  দূর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন নির্বাচিত কমিটির ১৩ জন সদস্যে মধ্যে ৮ জন সদস্য। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির সভাকক্ষে এক  জরুরি সভায় এই সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ (১) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান (১), সহ- সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এসএম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মো. জাবেদ ইকবাল, পাঠাগার সম্পাদক মো. শামীম আহমদে, নির্বাহী সদস্য মো. মাহাবুবুর রহমান (২)।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার  সভাপতি ও ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক  আমিরুল ইসলাম বাছেদ, রেজাউল করিম ফারুক, কাজী আজম, ইউসুফ-২, আহসান উল্লাহ সুমন, অ্যাডভোকেট আদিল মাহমুদ প্রমুখ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ  জানান,  জরুরিসভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় ভোলা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন।
এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট বশির উল্লাহ জানান, তারা অনাস্থা দেওয়ার এখতিয়ার রাখেন না। আইনজীবী সমিতির গঠনতন্ত্র আছে। অনাস্থা দেওয়ার বিধান আছে। অনাস্থা দিতে পারেন সাধারণ পরিষদ। তারা অনাস্থা দেওয়ার কে?  এসব গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ।
এদিকে সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, চলতি বছরের শুরুতে ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদসহ ৫ টি পদে আওয়ামী লীগ সমর্থিত এবং অপর ৮ টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয় লাভ করেন। সমিতির নিয়ম অনুযায়ী  স¤প্রতি ভোলা আইনজীবী সমিতির বার্ষিক অডিট করার জন্য জনৈক সিনিয়র আইনজীবীর নাম প্রস্তাব করা হয়। এতে বিএনপি সমর্থিত ৮ জন সদস্য লিখিত আপত্তি জানান। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত সভাপতি ও সম্পাদক তা আমলে নেন নি। পাশাপাশি ওই ৮ সদস্যদকে নোটিশ না করে সভা ডাকেন এবং ৫ সদস্যের উপস্থিতিতে রেজুলেশন অনুমোদন করেন। এ ঘটনার পরপরই বিএনপি সমর্থিত ৮ সদস্য জরুরি সভা ডেকে সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...