অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় জামায়াতে ইসলামের রুকন সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫১

remove_red_eye

৩৪৪


জেলা আমিরের শপথগ্রহণ

মো: আবদুর রহমান হেলাল : ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা  জেলা শাখার নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর)  সকালে ভোলার  আদর্শ একাডেমির মাঠে ভোলা জেলা জামায়াতের রুকন সম্মেলনে অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতে ইসলামী ভোলা জেলার আমীর জাকির হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি  ও বরিশাল অঞ্চল পরিচালক  অ্যাডভোকেট মোয়াযযাম হোসাইন  হেলাল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর , কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য, কেন্দ্রীয় মজলিশ উস  সূরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমির  বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফজলুল করিম।
জামায়াতে ইসলামী ভোলা জেলার সেক্রেটারী মো : হারুনুর রশিদের  সঞ্চালনায়  এসময় প্রধান অতিথি বক্তব্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশের জুলাই -আগষ্টের যে জালিম সরকারের গণঅভ্যুত্থান পতনের ইতিহাস  পৃথিবীর বুকে নজির হিসাবে লিখিত থাকবে বলে মন্তব্য করেন।
এ-সময় তিনি আরো বলেন, ৫আগষ্টের এই গণঅভ্যুত্থান জালিম সরকারদের কাছে নজির হয়ে থাকবে।
আর শেখ হাসিনার জালিম সরকার থেকে মুক্ত হওয়ার  এই বিজয়কে স্থায়ী করে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের দিকে জামায়াতে ইসলামী কাজ করার আহবান জানান।
২য় বারের মতো বাংলাদেশ  জামায়াতে ইসলাম ভোলা জেলা আমিরের দায়িত্ব পেয়ে শপথ নেন  জাকির হোসাইন।
রুকন সম্মেলনে ভোলার সকল উপজেলা আমিরগণ, ডেইলিকেট,সকল উপজেলার পুরুষ ও মহিলা রুকনগণ, পুরুষ রোকনগন উপস্থিত ছিলেন।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...