বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৪ রাত ০৮:৩৯
৬৪১
বাংলার কণ্ঠ ডেস্ক : ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ভোলা সদর উপজেলার ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন শাখার আয়োজনে নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (৯ নবেম্বর ) বিকালে ইলিশা ইউনিয়নের নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী বাংলাদেশ। ২নং পুর্ব ইলিশা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এদেশের নেতারা খারাপ কিন্তু জণগণ খারাপ নয়। কারন এদেশের জনগণ যাদের দলকে ভালো মনে করেন তাদের মাথায় তুলে নেন, আবার যাদের খারাপ মনে করেন তাদের চৌদ্দ হাত মাটির নিচে দাবিয়ে দেন। তিনি আরো বলেন বাংলাদেশের সর্বোত্তম দল ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং সর্বোত্তম নেতা পীর সাহেব চরমোনাই। এসময় তিনি পীর সাহেব চরমোনাই এর প্রতীক হাত পাখায় ভোট দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার আহবান জানান।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , আতাউর রহমান মোমতাজি( সভাপতি ভোলা জেলা উঃ), মাওলানা তরিকুল ইসলাম তারেক(সাধারণ সম্পাদক ভোলা জেলা), মাওলানা মোঃ ইউসুফ আদনান(সাংগঠনিক সম্পাদক জেলা উত্তর ) , মাওলানা গোলাম মোর্শেদ(সাধারণ সম্পাদক ই শা ভোলা উঃ), মাওলানা নাজমুল হুদা পিরোজপুরী(সভাপতি পরানগঞ্জ আঞ্চলিক শাখা), মোঃ আবু জাফর (সভাপতি ই শা জেলা উত্তর) , মুফতি আব্দুল মুমিন(জয়েন্ট সেক্রেটারি ই শা জেলা উত্তর) , মাওলানা আখতার হোসেন ভুইয়া (সভাপতি ইশা জেলা উত্তর) ,নুরে আলম ফয়েজী ( সহসভাপতি ইশা ভোলা উত্তর) , হাফেজ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন ( সহ সভাপতি ইশ্ ভোলা উত্তর) , প্রমুখ।
গণসমাবেশটি সঞ্চালনা করেন, ইসলামী আন্দোলন ইলিশা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন।
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত