অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার নদীতে ইলিশের সংকট

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৪ রাত ১০:১৯

remove_red_eye

৩৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৬ দিন পরও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সংকট চলছে। এখনো কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না। এতে করে জেলেরা চরম হতাশায় দিন পার করছেন। কিভাবে তাদের ধার দেনা পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তবে আগামী পূনিমার জোতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এই আশায় জেলে আড়ৎ গন অপেক্ষার প্রহর গুনছে।

সরেজমিনে দেখা যায়,ভোলার মেঘনায় ও তেঁতুলিয়া নদীর বুকে এখন জেলেদের অসংখ্য নৌকা আর ট্রলার । কেউ ছুটে যাচ্ছে নদীতে। আবার কেউ নদীতে জাল ফেলে অপেক্ষা করছে। আবার কেউ নদী থেকে জাল টেনে মাছ তুলছে। কিন্তু অধিকাংশ জেলের জালে আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছে না বলে জানান জেলেরা। যে পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ছে তা দিয়ে সংসার চালানো তো দূরের কথা নদীতে মাছ ধরার খরচের টাকাও ওঠছে না। এতে করে চরম বিপাকে পড়েছেন তারা।তবে আগামী পূনিমার জোতে তারা আশানুরূপ ইলিশ মাছ পাবেন।সেই প্রতিক্ষায় রয়েছেন তারা।

ইলিশার মৎস্য ব্যবসায়ী মো: শাহাবুদ্দিন জানান,  নদীতে ইলিশের সংকট থাকায় ভোলার মাছ ঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮ শ থেকে ২ হাজার টাকা,৫/৬ গ্রামের ইলিশের কেজি ১১/১২ থেকে শত টাকা দামে বিক্রি হচ্ছে। তুলাতুলি মৎস্য আড়ৎদার  মঞ্জুর আলম জানান,
দিন দিন ইলিশ কমে যাচ্ছে।তাই দাম বেশি।

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এ অর্থ বছরে ভোলায় ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে । ইতোমধ্যে  সেপ্টেম্বর ২০২৪ মাস পর্যন্ত ৬৮ হাজার মেট্রিক টন ইলিশ এ জেলায় উৎপাদন হয়েছে।
ভোলা জেলা বিশ্বজিৎ কুমার দেব মৎস্য কর্মকর্তা জানান, এখন ঢালা চলছে। সেই জন্য কাংখিত মাছ পাচ্ছে না। আগামী পূনিমার জোতে প্রচুর জেলেরা মাছ পাবে এবং আমাদের লক্ষ্য মাত্রা অর্জিত হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...