অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলার শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯

remove_red_eye

৩৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য সুফল নাকি কু ফল” এই প্রতিপাদ্যে ভোলার সদরে কমিউনিটি ওয়াচ কার্যক্রমের অংশ হিসেবে ডেভিড ক্লাবের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গণ সাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও ওয়াচ কমিটির বাস্তবায়নে এই বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
রবিবার, ১০ নভেম্বর বিকেলে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি এম. এ. জলিল এবং সভাপতিত্ব করেন ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বিপ্লব।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জিজেইউএস-এর উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়েটির সিনিয়র শিক্ষক ফিরোজ মাহামুদ, জিজেইউএস-এর কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ মাসুম ও ডাঃ আবদুল আউয়াল।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিজেইউএস সমৃদ্ধি কর্মস‚চির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জিজেইউএস সমৃদ্ধি কর্মস‚চির উপজেলা কর্মস‚চি সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ।
এ সময় বক্তারা চ‚ড়ান্ত বিজয়ী ও রানারআপ প্রতিযোগীদের চমৎকার উপস্থাপনার জন্য ভ‚য়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।