অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আ’লীগ নেতার অফিস থেকে বোমা তৈরির সরঞ্জাম, লগি-বইঠা উদ্ধার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ দুপুর ০১:০২

remove_red_eye

২৯৮

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল মাতাব্বরের অফিস থেকে বোমা তৈরির সরঞ্জাম, লগি-বইঠা, ফাইভ, সাবল ও লাঠি উদ্ধার করেছে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম। রবিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয়রা দুলাল মাতাব্বরের অফিসের গোপন কক্ষে এগুলোর তথ্য পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।
এ বিষয়ে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ কমান্ডার বলেন, শুক্রবার গভীর রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মাস্টার এর বাড়িতে একটি গোপন বৈঠক হয়। সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেন ট্রাম্পের ছবি নিয়ে বাজারে মিছিল করে হট্টগোল পাকিয়ে আমাদের উপর হামলা চালাবে। আমরা এই তথ্য পেয়ে আমাদের সকল নেতা-কর্মীদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেই। তারা রবিবার ভেলুমিয়া বাজারে ট্রাম্পের ছবি নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালানোর জন্য দুলাল মাতাব্বরের অফিসের গোপন কক্ষে বোমা তৈরীর সরঞ্জাম, লগি-বইঠা, ফাইভ, সাবল ও লাঠি এনে রাখে। এ খবর আমাদের নেতা-কর্মীদের কানে আসলে তারা সাথে সাথে স্থানীয়দের নিয়ে ওই গোপন কক্ষে কি আছে দেখতে চাইলে দুলাল মাতাব্বরের ছেলে বাবলু ও সদর উপজেলা ছাত্রলীগের প্রকাশনা ও গ্রন্থাগার বিষয়ক সহ-সাধারণ সম্পাদক জুলহাস তাদেরকে বাঁধা দেয়। তাদেরকে বাঁধা দেয়ায় স্থানীয়দের মাঝে সন্দেহ আরো ঘনিভুত হয়। তারা সাথে সাথে ঘটনাটি আমাকে জানান। আমি ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি অবগত করলে তারা পুলিশের একটি টিম পাঠান। পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সেই গোপন কক্ষে তল্লাশি করে এগুলো উদ্ধার করে।
ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির এসআই সাঈদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লগি-বইঠা, ফাইভ, একটি সাবল, বাডার ভিতরে কিছু পাউডার পাওয়া গেছে। পাউডারগুলো কি কাজে ব্যবহার করা হয় তা তদন্ত করে তদন্তের প্রতিবেদন দেখে বলতে পারবো।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...