অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৯

remove_red_eye

৩২৭

মোঃ মহিউদ্দিন

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়,
আজ সেই  ১২ নভেম্বর।
ভয়াল ১২ নভেম্বর ১৯৭০ সালের
ভয়াবহ কাল রাতে
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে,
প্রায় দশ লক্ষ মানুষ সাথে
অসংখ্য বন্য এবং গৃহপালিত পশু-পাখি
 নির্মমভাবে ভাবে মরে অকাতরে।
ঘূর্ণিঝড়ের সঙ্গে সামুদ্রিক জলোচ্ছ্বাসে,
উপকূলের বিস্তীর্ণ এলাকা জলে ভাসে।
১১ নভেম্বর  ঘূর্ণিঝড়ের  গতিবেগ
১৮৫ কি.মি. প্রতি ঘন্টায়,
সেই রাতেই উপকূলে আঘাত হানে
জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেয়,
এতে উপকূলের বাড়িঘর,গ্রাম,
শস্য ক্ষেত  প্রখর জলের স্রোতে
তলিয়ে যায়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল
তজুমদ্দিন উপজেলায়,
প্রায় অর্ধেকের বেশি মানুষ
১৯৭০ সালের  ঘূর্ণিঝড়ে প্রাণ হারায়।
উপকূলীয় অঞ্চল সহ বহু ঘরবাড়ি
নিশ্চিহ্ন হয়ে যায় ,
বাকি যারা বেঁচে ছিলেন তাঁরা
অর্ধাহারে -- অনাহারে
মানবেতর জীবন কাটায়।
বন্যার পরবর্তী সময়ে
খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দেয়,
সুপেয় পানির অভাবে কলেরা,ডায়রিয়া
পানিবাহিত রোগ মহামারীর রূপ নেয়,
এতেও বহু মানুষ  প্রাণ হারায়।
সেই ভয়াল কালোরাতের বর্ণনা দিতে
গিয়ে আজো অনেকে শিঁউরে উঠেন,
তজুমুদ্দিন উপজেলায়,
আমার শ্শুর বাড়ি সেথায়।
আমার নিজের স্ত্রীর বড় ভাই
আমার শাশুড়ির হাত থেকে ছুটে গিয়ে
প্রখর জলের স্রোতে ভেসে যেয়ে
অকাল প্রাণ হারায় ।
আজও আমার শশুর বাড়ির লোকজন
সেই বর্ণনা দিতে গিয়ে
সকলে সমস্বরে অঝোরে কেঁদে উঠেন।
ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রাণহানি
ঘটেছিল ভোলা, রামগতি,
হাতিয়া,সন্দ্বীপে,
বিশেষ করে ভোলা,পটুয়াখালী
পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে।
তজুমুদ্দিন উপজেলায়  প্রায়
নব্বই হাজার লোক মারা যায়।
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায়,
প্রায়  বিশ হাজার মানুষ
ঝড়ে সেই ভয়াল রাতে প্রাণ হারায়।
সাগর,নদী,খাল,বিল,ঝিলে
ভেসে  ছিল অসংখ্য লাশ,
বাংলার ইতিহাস এই ঘূর্ণিঝড়
সবচেয়ে ভয়ংকর প্রাকৃতিক সর্বনাশ।
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে
 অর্ধশত বছর পরে
আজ ১২ নভেম্বর উপকূল দিবস
শুধু বাংলাদেশেই নয়,
গোটা বিশ্বে "ওয়ার্ল্ড কোস্টাল ডে"
এই নির্মম দিনে পালিত হয়।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...