বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:১৯
৪১০
স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুব সমাজকে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি।’
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না।’
তরুণ প্রজন্মকে তাদের কাঙ্ক্ষিত পৃথিবী গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে লক্ষ্য অর্জনের দৃষ্টান্ত তুলে ধরে প্রধান উপদেষ্টা যুবকদের বৈশ্বিক সংকট মোকাবিলায় নিজেকে উৎসর্গ করতে এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেন।
এছাড়া প্রধান উপদেষ্টা ইউনূস বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্যাভিলিয়নে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের কিছু প্রশ্নেরও উত্তর দেন।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত