বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ রাত ১০:০৩
৩৫৩
মোঃ বিল্লাল হোসেন জুয়েল : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ভোলা জেলায় কর্মরত সকল সহযোগী সংস্থাসূমহের প্রধানের সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান (সাবেক সচিব) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউসে কনফারেন্স রুমে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান।
মতবিনিময় সভায় ভোলা জেলায় কর্মরত সানের নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল, উশিক এর নির্বাহী পরিচালক আব্দুস সালাম, এসডবিøউর নির্বাহী পরিচালক আবু জাফর মোঃ ছালেহ, সেভ দ্যা পিপল এর নির্বাহী পরিচালক মোঃ সাইদুর রহমান, গ্রামিণ শক্তির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, প্রানের নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, দিশারী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন বাকের,পিডিআই কো-অডিটনেটর মোঃ শোভনসহ প্রত্যেকে তাদের সংস্থার নিজস্ব কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন ও পরীবিক্ষণ শেষে দ্রæত সময়ে চেক বিতরণসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, বিএনএফের নির্বাহী অফিসার (পিও টু চেয়ারম্যান) মুহম্মদ হামিদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান), বোরহানউদ্দিন এর “দারিদ্র বিমোচনে গাভী পালন” কর্মসূচী এবং অন্যান্য সংস্থার ফিল্ড পর্যায়ে কর্মসূচী পরিদর্শন করেন ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানের নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত