অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩


আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি হয়েছে: আসিফ মাহমুদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪১

remove_red_eye

৩১০

আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট একটা বড় সমস্যা উল্লেখ করে বিষয়টি সরকার নিবিড়ভাবে তদারকি করছে বলেও তিনি জানান।

 
 

 

রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আপনারা জানেন যে, তিন মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম, এখন কোন অবস্থায় আছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যে পরিস্থিতিতে আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আইনশৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং সামনের দিনগুলোতে রিক্রুটমেন্ট এবং অনেক ভেহিকেল আসলে খোয়া গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো সংস্কারের কাজ চলমান আছে।

দ্রব্যমূল্যের বিষয়ে তিনি বলেন, আসলে সিন্ডিকেট একটা বড় সমস্যা এবং আপনারা জানেন যে, বাণিজ্য মন্ত্রণালয় একজন নতুন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। তিনি যেহেতু ক্লোজলি বিষয়গুলো দেখছেন এবং ওয়ান বাই ওয়ান যে বিষয়গুলো যেমন আলুর দাম বেড়ে গিয়েছে। আবার শাকসবজির দাম বাড়ছে, যদিও আমাদের সাপ্লাই বেড়েছে তারপরেও দাম বাড়ছে। সেগুলো তিনি খুব ক্লোজলি মনিটর করছেন। আমাদের যে টাস্ক ফোর্স ছিল, সেই টাস্ক ফোর্স কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন জায়গায় জরিমানা করছে এবং মনিটর করছে। আমরা কৃষক থেকে ভোক্তা পর্যন্ত যেন পণ্য পৌঁছে যায়, সেজন্য বিভিন্ন ফসলজাত পণ্য উদ্যোক্তাদের সাপোর্ট দিচ্ছি। প্রত্যেকটি বাজারের একটি কর্নারে কৃষি বাজার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়নের পথে আছে। টিসিবির কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আশা করি সমস্যা হলে আমরা সমাধান করতে পারব।

আসিফ মাহমুদ আরও বলেন, আরেকটা বিষয় আমি বলতে চাই, যখন উপদেষ্টা পরিষদে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে নেওয়া হয় তখন কনফিউশন ছিল যে, সদ্য গ্রাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা সরকারে রান করতে পারব। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনো আছে। আমাদের জন্য চ্যালেঞ্জটা শুধু নিজেদের প্রমাণ করা নয় আমাদের চ্যালেঞ্জটা এই জেনারেশনকে প্রমাণ করার জন্য যে, আমরা এই তরুণ প্রজন্ম শুধু ডেস্ট্রাক্টিভ ওয়েতে (ধ্বংসাত্মক উপায়) গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতেই পারি না, আমরা কনস্ট্রাক্টিভ ওয়েতে (গঠনমূলক উপায়) দেশ পুনর্গঠনে কাজ করতে পারি এবং আমরা দেশকে পলিসি লেভেলে (নীতিনির্ধারণী পর্যায়ে) কিছু ভালো উপহার দিতে পারি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমাদের মন্ত্রণালয় সেই কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে, আমাদের প্রজন্মে যারা আছে, আপনারা জানেন প্রাইভেট সেক্টরে আমাদের প্রজন্ম খুব ভালো করছে। সেখানে পরিবর্তনটা খুব দ্রুত হয়েছে। সেখানে যে যোগ্যতাতে নিয়ে আসা হয় কিন্তু পাবলিক সেক্টরে অনেক সময় যায় তরুণদের অংশগ্রহণ খুব কম। এটা একটা সুযোগ তরুণ প্রজন্মের নিজেদের প্রমাণ করার, বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে। সুযোগটা যেমন আমাদের জায়গা থেকে আমরা এটা করার চেষ্টা করছি এবং তরুণ প্রজন্মের সবাই সেটা করার চেষ্টা করবে যার যার জায়গা থেকে।





মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...