অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৫২০ মন জাটকা ও একশত কেজি শাপলা পাতা মাছ জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫১

remove_red_eye

২৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ৩টি মিনি ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ করেছে। সোমবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় এবং মাদরাসা বাজার রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া সেল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার রাতে ভোলা সদর উপজেলার কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ টি মিনি ট্রাক তল্লাশি করে ২০ হাজার ৮০০ কেজি (৫২০ মণ) জাটকা ও ১০০ কেজি শাপলা পাতা মাছ এবং ০৩ টি ট্রাকসহ ০৬ জন জাটকা বহনকারীদের আটক করা হয়। পরবর্তীতে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণকরা হয়। পাশাপাশি শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও আটককৃত জাটকা বহনকারীদের মুসলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...