বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:১৮
২৮৪
পুলিশের লুট হওয়া হ্যান্ডক্যাপ উদ্ধার
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে তাকে সদর উপজেলার কাচিয়া থেকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস এর একটি দল ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পারিচালনা করে। এ সময় সেখান থেকে দুধর্ষ সন্ত্রাসী রায়হান খলিফা (২৩) কে আটক করা হয়। অভিযানকালে সেখান থেকে বাংলাদেশ পুলিশের লুট হওয়া একটি হ্যান্ডক্যাপ, ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রায়হান খলিফা দীর্ঘদিন যাবত চাঁদাবাজী, ছিনতাই, মাদক চোরাকারবারি এবং সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত আলামতসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপক‚লীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড দমনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী রায়হান খলিফাকে আটক করা হয়। ভবিষ্যতেও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এ অভিযান বা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত