অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

পুলিশের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলে রক্ষা নেই: ডিএমপি কমিশনার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৪২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত টাকা কেউ নিতে পারবে না।

স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা। রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে। চাঁদাবাজির টাকায় এসি ঘরে ঘুমানোর দিন শেষ।  

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরে ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইকচালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

দাবির পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আদালতের সিদ্ধান্ত না এলে আমি কোনো কথা বলতে পারবো না। আপনারা বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আমরা আবারও আলোচনায় বসবো।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, অটোরিকশা চলাচলের ব্যাপারে আমি এখনই কোনো নির্দেশনা দিতে পারবো না। কারণ এ বিষয় উচ্চ আদালত রায় দেবেন। বিকেলে চেম্বার আদালতে রায় দেওয়ার কথা রয়েছে।  

ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান, ইজিবাইকচালক ও ইউনিয়নের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা একটা লিয়াজোঁ কমিটি করেন। তাদের মাধ্যমে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আবারও বসবো।  

এদিকে রিকশাচালক ও সংগঠনের নেতারা চাঁদাবাজি, কার্ড বাণিজ্য ও হয়রানি বন্ধের দাবি জানান। 

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...