বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০২
৫৭৫
দুর্বল ছয় ব্যাংককে এ পর্যন্ত ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে, যাতে কোনো গ্রাহক ব্যাংকে টাকা নিতে এসে ফেরত না যান।
এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
গভর্নর বলেন, আমানতকারীদের আমানতের পুরো নিশ্চয়তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, সরকারের। আমানত নিয়ে গ্রাহককে কোনো চিন্তা করতে হবে না। গ্রাহকের যখন যে পরিমাণ টাকা প্রয়োজন, রোববার থেকে পাবেন। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকার গঠনের পর বর্তমান গভর্নর দায়িত্ব নিয়ে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সেই অবস্থান থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক। স্বল্প পরিমাণে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দেওয়া হবে বলে জানালেন গভর্নর।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সর্বোপরি টাকা ছাপিয়ে বাণিজ্যিক ব্যাংককে দেওয়া হবে। তবে সমপরিমাণ টাকা বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেওয়া হবে, যাতে বাজারে বাড়তি টাকা না থাকে এবং মূল্যস্ফীতি না হয়। আগেরমতোই সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে।
অতীতে সরকার ছাপিয়ে ধার দিয়েছে, বর্তমান সরকারেও সময়েও তা করা হচ্ছে, পার্থক্য কী- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বল ব্যাংকের আজ্ঞাবহ কমিটি ভেঙে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে জবাবদিহির আওতায় আনা হয়েছে।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত